কর্মশালা-প্রশিক্ষণ‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপ প্রেস ক্লাবে জেন্ডার-সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণ...
কর্মশালা-প্রশিক্ষণচট্টগ্রাম প্রেস ক্লাবে ‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণ...
ক্রীড়া আয়োজনচট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সি...

এ চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্য ও তাদের নির্ভরশীল সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধার মাধ্যমে গ্রহণ করতে পারবেন।
৯ মাস আগে
১ মাস আগে
৩ মাস আগে
১৫ দিন আগে
৭ মাস আগে
অফিসিয়াল তথ্য, প্রেস বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ সার্কুলার দেখতে নোটিশ বোর্ডে যান।
নোটিশ বোর্ড দেখুন
ক্লাবের খবরউন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রেস ক্লাবের সদস্য, তাদের নির্ভরশীল সদস্য এবং কর্মকর্তা–কর্মচারীরা হাসপাতালের বিশেষায়িত ও আধুনিক স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধায় গ্রহণ করতে পারবেন।
ক্লাবের খবরভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি জনগণ। এই গণঅভ্যুত্থানের দাবিদার কিন্তু আমি, আপনি বা মঞ্চে দাঁড়ানো কেউ না। এই যেদিন মনে করেছে তারা—আর এ নির্যাতন নয়, আর এ দুঃশাসন নয়, আর এ স্বৈরাচারী সরকারের অধীনে থাকা নয়, আর নয় কোনো পার্শ্ববর্তী দেশের তাবেদারি করা; সেদিনই জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত ফলাফল এসেছে। এই জিনিসটা আমাদের অনুধাবন করতে হবে এজন্য, কারণ জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আহত হয়েছেন—একই সাথে বিগত ১৭ বছরে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, বাংলাদেশীদের অধিকার আদায়ের আন্দোলনে যত লক্ষ লক্ষ লোক নির্যাতন, হামলা-মামলা, গুম, খুনের শিকার হয়েছেন, তাদের প্রতি চরম অবিচার করা হবে; বাংলাদেশের প্রতি চরম অবিচার করা হবে যদি আমরা এটা অস্বীকার করি।
শুক্রবার (৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিক সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের নির্ভরশীল সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের বিভিন্ন শাখা থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ছাড় পাবেন। এর ফলে তাঁদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণে ব্যয় সাশ্রয়ের সুযোগ সৃষ্টি হবে।
ক্লাবের খবর‘চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা : সংকটের উৎস ও নাগরিক দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানিয়েছেন গবেষকরা। গত (৯ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জুলাই বিপ্লব স্মৃতি হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ইমরাত নির্র্মাণ বিধিমালা অনুসরণ করা, পাহাড় না কাটা, উন্মুক্ত জলাশয় ভরাট রোধ করা, নগরের ৭২টি খাল পুনরুদ্ধার করে প্রকল্পভুক্ত করা, নালা–খালে ময়লা ফেললে জরিমানা ও শাস্তির আওতায় আনা, শহরের গুরুত্বপূর্ণ নালা–খালে সিসি ক্যামেরা স্থাপন, নগরের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন, নির্ধারিত স্থানে ময়লা ফেলতে নগরবাসীর মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং পলিথিনমুক্ত শহর গড়ে তোলা।
ক্লাবের খবরসাংবাদিকদের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে যৌথভাবে কাজ করবে দুই প্রেস ক্লাব। ৩০ মার্চ জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাকক্ষে অনুষ্ঠিত দুই সংগঠনের যৌথ সভায় এ ঐকমত্য হয়।
ক্লাবের খবরতথ্য ও সম্প্রচারমন্ত্রী ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বিগত সরকার প্রেস ক্লাবকে দলীয় ক্লাবে পরিণত করেছিল। ফলে জনগণের সার্বজনীন প্রতিষ্ঠানগুলো মানুষের কাছে ঘৃণিত হয়ে পড়েছিল। এই প্রেস ক্লাবের বিদ্যমান সমস্যা সমাধান করতে হবে সাংবাদিকদের ঐকমত ও সুনির্দিষ্ট গঠনতন্ত্রের আলোকে।’ বুধবার (৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্লাবের খবরচট্টগ্রাম জেলার সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী (১২-১৩ জানুয়ারি ২০২৬) নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুটি প্রশিক্ষণ শেষ হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণ দুটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
ক্লাবের খবরএসময় তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীতে সাজ্জাদ বাহিনী, লালটু বাহিনী, পল্টু বাহিনীসহ বিভিন্ন বাহিনী রয়েছে। তারা ভাড়ায় খাটে এবং খুন করে। আমি বলতে চাই পুলিশ বাহিনী ছাড়া এই নগরে অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। এসব বাহিনী নির্মূল করতে হবে। নির্মূল মানে নির্মূল। প্রয়োজনে চরম পন্থা অবলম্বন করতেও আমি বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না।