কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম
কর্মশালা-প্রশিক্ষণচট্টগ্রাম প্রেস ক্লাবে ‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও চট্টগ্রাম প্রেস ক্লাব। এতে বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেন।
ক্লাবের খবরচট্টগ্রাম জেলার সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী (১২-১৩ জানুয়ারি ২০২৬) নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুটি প্রশিক্ষণ শেষ হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণ দুটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।