ক্লাবের বিশেষ আয়োজনসমূহ
শুক্রবার (৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিক সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ক্লাবের খবর‘চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা : সংকটের উৎস ও নাগরিক দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানিয়েছেন গবেষকরা। গত (৯ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জুলাই বিপ্লব স্মৃতি হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ইমরাত নির্র্মাণ বিধিমালা অনুসরণ করা, পাহাড় না কাটা, উন্মুক্ত জলাশয় ভরাট রোধ করা, নগরের ৭২টি খাল পুনরুদ্ধার করে প্রকল্পভুক্ত করা, নালা–খালে ময়লা ফেললে জরিমানা ও শাস্তির আওতায় আনা, শহরের গুরুত্বপূর্ণ নালা–খালে সিসি ক্যামেরা স্থাপন, নগরের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন, নির্ধারিত স্থানে ময়লা ফেলতে নগরবাসীর মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং পলিথিনমুক্ত শহর গড়ে তোলা।
ক্লাবের খবরচট্টগ্রাম জেলার সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী (১২-১৩ জানুয়ারি ২০২৬) নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুটি প্রশিক্ষণ শেষ হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণ দুটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।