আসসালামু আলাইকুম
১৯৭৯ সালের ১৯ নভেম্বর চকরিয়ার পহরচাঁদা গ্রামে নাছির উদ্দিন হায়দারের জন্ম। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু। পহরচাঁদা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি। ২০০১ সালে দৈনিক চট্টগ্রাম মঞ্চে স্টাফ রিপোর্টার হিসেবে পেশাদার সাংবাদিকতা শুরু এবং দৈনিক প্রথম আলো, দৈনিক পূর্বদেশ, দৈনিক আমাদের সময় ও এটিএন টাইম-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন। নাছির উদ্দিন হায়দারের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে— সুরের বন্ধন, আবদুল গফুর হালীর চাটগাঁইয়া নাটকসমগ্র।